মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অক্টোবরের ১৫ তা‌রিখ থেকে ভারত পর্যটন ভিসা দেবে

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

১৫ নভেম্বর থেকে প্রায় দেড় বছর পর বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত সরকার। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে ভারত সরকার পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসছে। আলোচনার পর আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত নিয়ম মানতে রাজ্য সরকারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের দেশে নিয়ে আসা সংস্থা এবং অন্যান্য অংশীজনকেও এ নির্দেশিনা মেনে চলতে হবে।

গত বছর মহামারির কারণে বিদেশিদের সব ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত সরকার। তবে করোনা সংক্রমণ কমার পর পরিস্থিতি বিবেচনা করে সরকার বিদেশিদের ভারতে প্রবেশ এবং থাকার জন্য পর্যটন ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা গ্রহণের অনুমতি দেয়। এবার পর্যটন ভিসা চালুর অনুমতিও দিলো ভারত সরকার।সুত্র: এন‌ডি‌টি‌ভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com