মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌সিআই‌ডি প‌রিচ‌য়ে প্রতারণা- নারীসহ আটক ৩

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ বার পঠিত

রাজশাহীর বাগমারায় সিআইডির ভুয়া পরিচয়ে একটি প্রতিষ্ঠানে চাকরির আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসা‌মিরা হলেন- মৌসুমী খাতুন (২৫), তার সহযোগী আশরাফুল ইসলাম (৪০) ও রাজু আহম্মেদ (৪২)। বুধবার (৬ অক্টোবর) এক যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মৌসুমী খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মো. তাজাম্মুল হকের মেয়ে। আশরাফুল ইসলাম রাজশাহীর দরগাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও রাজু আহম্মেদ দামকুড়া উপজেলার নতুন কশবা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহমেদ জানান, দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানি লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে মৌসুমী, আশরাফুল ও রাজু নামের তিন প্রতারক বাগমারার তাহেরপুর এলাকার বেশকিছু বেকার যুবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। নিজেদের গ্রহণযোগ্যতা পেতে ও মানুষকে ভয় দেখানোর জন্য তারা গোয়েন্দা সংস্থা সিআইডির পরিচয় দিতেন।

তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে প্রতারক চক্রটি ১০ জনকে ওই অফিসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে ৫ জনের নিকট থেকে নগদ ১০ হাজার করে টাকা নিয়েছে। বাকি ৫ জনের নিকট থেকে আরও ১০ হাজার টাকা করে নেওয়ার কথা ছিল। তবে তাদের আচরণে সন্দেহ হওয়ায় মুরাদ হোসেন নামে এক যুবক পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

মুরাদ হোসেন বাদী হয়ে বুধবার সন্ধ্যায় বাগমারা থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী মুরাদ হোসেন বলেন, আমরা চাকরি পাবার আশায় তাদের বিশ্বাস করেছিলাম। দেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের একটি সংস্থা বলে তারা দাবি করেছিল। তবে তাদের কথায় সন্দেহ হওয়ায় মুরাদ হো‌সেন পু‌লিশ‌কে খবর দি‌য়ে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com