মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শো‌রের শার্শায় ১০ ক্লি‌নি‌কে অ‌ভিযান- এক‌টি সিলগালা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় চিকিৎসায় অনিয়ম রুখতে ১০টি ক্লিনিকে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। বুধবার দিনব্যাপী উপজেলার বাগআঁচড়া ও নাভারনে অবস্থিত সাকি শিরিব হেল্থ কমপ্লেক্স, জনসেবা ক্লিনিক, আল-মদিনা ক্লিনিক, বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার, রুবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, পল্লী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এসি ল্যাব ও ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন মেয়াদে ক্লিনিক বন্ধ ও আগামী সাতদিনের মধ্যে কাগজপত্র ঠিক করতে বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় সাকি শিরিব হেলথ কমপ্লেক্স নামের একটি অবৈধ ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, এ সব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও নার্স দিয়ে চলছিল। স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই। তারপরও প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্যে ভর্তি করা হচ্ছে রোগী। তাদের সতর্ক করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com