মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নৌ পুলিশের অভিযানে এক ডাকাত গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় নৌপথে অভিযান পরিচালনা করে এক ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌ পুলিশের ভৈরব নৌ পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহিন।

নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা নাগ‌রিক খবর‌কে জানান, বুধবার (০৬ অক্টোবর, ২০২১) রাত  ১২:৩০টায় ভৈরব থানার কালিপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১টি দেশি রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত শাহিনের ছোট বেলায় অভাব অনটনে দিন কাটত এবং উশৃঙ্খল জীবনযাপন করতো। এরপর ধীরে ধীরে সে তার সহযোগীদের নিয়ে ভৈরব থানা এলাকায় নৌপথে চাঁদাবাজি,  ছিনতাই ও ডাকাতির মত জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, ভৈরব নৌ পুলিশের কার্যক্রম শুরু হলে তার অপরাধমূলক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর সে তার অপরাধের ধরণ পরিবর্তন করে। সে সুকৌশলে তার সহযোগীদের নিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে ঢাকা-সিলেট নৌপথের বাল্কহেড মাস্টার ও শুকানিদের নিজ আয়ত্বে নিয়ে চাঁদাবাজি করতে থাকে। যে সকল বাল্কহেডের  মাস্টার ও শুকানি চাঁদা দিতে অস্বীকৃতি জানাত সে সকল বাল্কহেডে সে তার সহযোগীদের নিয়ে ডাকাতি করতো।

গ্রেফতারকৃত শাহিন একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃত আসা‌মি‌কে ভৈরব থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com