মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়গঞ্জ মাসদাঈর‌ে অ‌টো সিএন‌জি থে‌কে লাশ উদ্ধার

নারায়নগঞ্জ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৪৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার হয়েছে। পরে জানা গেছে নিহত যুবকের নাম আব্দুল্লাহ।

বুধবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশসহ সিএনজিটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা  নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর কাজী। মিজানুর কাজী জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা ইদগাহের সামনে লাশসহ সিএনজি রয়েছে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করি এবং সিএনজি টির যাত্রীর বগি থেকে লাশ উদ্ধার করি। উদ্ধার হওয়া লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশের এই উপ-পরিদর্শক আরও জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি মাসদাইর এলাকার আবু হানিফার ছেলে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com