বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন প্রযুক্তি না দিতে আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেয়ার যে উদ্যোগ নিয়েছে আমেরিকা আবারো তার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার এই উদ্যোগ আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রতি মারাত্মক হুমকি।

১ অক্টোবর, ২০২১(শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, “অকাস জোটের কাঠামোর ভেতরে থেকে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি পাবে যার ফলে দেশটি একই প্রযুক্তির অধিকারী পাঁচ দেশের অন্যতম হয়ে উঠবে। এটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির জন্য মারাত্মক চ্যালেঞ্জ। গত মাসের মাঝামাঝি দিকে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করে যার কারণে চীন ও ফ্রান্স তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে।

চুক্তি অনুসারে, অস্ট্রেলিয়া অকাস জোটের আওতায় মার্কিন পরমাণু প্রযুক্তি ব্যবহার করে কমপক্ষে আটটি সাবমেরিন তৈরি করবে। ২০৩৬ সালের মধ্যে প্রথম সাবমেরিন অস্ট্রেলিয় সামরিক বাহিনী ব্যবহার করতে সক্ষম হবে। ত্রিপক্ষীয় এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যারা মার্কিন ‘পরমাণু সাবমেরিন প্রযুক্তি’ হাতে পাচ্ছে।

প্রথমে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি করেছিল অস্ট্রেলিয়া কিন্তু সে চুক্তি বাতিল করে মার্কিন পরমাণু প্রযুক্তি গ্রহণে অস্ট্রেলিয়াকে বাধ্য করে আমেরিকা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্স বলেছে, পেছন থেকে ছুরি মেরেছে মার্কিন সরকার।সুত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com