মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোবাইল চু‌রির অপবা‌দে দুই যুব‌কের মাথা ন‌্যাড়া, গ্রেফতার ৬

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

মোবাইল চুরির অপবাদ দিয়ে মা‌নিকগ‌ঞ্জ সিংগাই‌রে দুই কিশোরকে মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর এলাকায় শাহ মেরিন রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার দুই কিশোর ও গ্রেফতার সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর থানার রুহুলী গ্রামের সাদ্দাম (২৬), কুমিল্লার হোমনা থানার চিৎপুর গ্রামের জসিম (২০) একই এলাকার আসাদপুর গ্রামের সাইদুল (২২), বগুড়ার সারিয়াকান্দি থানার চর আকবহাই গ্রামের সুবেল রানা (১৮), মানিকগঞ্জের সাটুরিয়া থানার আকাশি গ্রামের রাব্বি (১৮) ও মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানার কাথাদিয়া গ্রামের মিরাজুল (২৫)।

ভুক্তভোগীদের মধ্যে একজনের বাড়ি রাজবাড়ী সদর থানার ডাউকি গ্রামে ও অন্যজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার পিয়ারাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি মোবাইল চুরির অপবাদ দিয়ে আসামিরা ওই দুই কিশোরের মাথার চুল ন্যড়া করে চোখের ভ্রু কেটে দেন। তাদের মারধরও করা হয়। এরপর মাথা ন্যড়া করা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামিরা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com