সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোটরসাই‌কেল উপহার পা‌চ্ছেন পাঠাও চালক শওকত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

ট্রা‌ফিক পু‌লি‌শের উপর রাগ ক‌রে নি‌জের মোটরসাইকেল পুড়িয়ে আলোচনায় আসা পাঠাওচালক শওকত আলীকে একটি মোটরসাইকেল উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন চট্টগ্রামের প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন। ওই প্রকৌশলী চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাসির উদ্দিন ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে সরকারের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আলোচিত পাঠাওচালক শওকতের জন্য একটি বাইক কিনে দিতে আহ্বান করেন। আমি পোস্টটি দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করে বাইক উপহারের ঘোষণা দিই। শওকত চাইলে যেকোনো সময় আমার কাছ থেকে বাইকটি নিয়ে যেতে পারবেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হবে। বর্তমানে গাড়িটি ফাউন্ডেশন কার্যালয়ে রয়েছে। কয়েক মাস আগে এটি ধারে হাসনা প্রজেক্টে উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার জন্য কেনা হয়েছিল। তাকে গাড়িটি দিতে পারলে আমি খুব খুশি হবো এবং তার পক্ষ থেকে আমি ধার পরিশোধ করবো।

এর আগে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইন্স্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত। গত সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর সোমবার আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন বলে জানান শওকত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com