সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্কু‌লে যাওয়ার প‌থে স্কুলছাত্রী অপহরণ

নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। সে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খিলপাড়া ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আলমবিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় কে বা কারা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে বাড়ির সামনে থেকে সে অপহৃত হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে স্থানীয় শ্রীনগর বাজার থেকে কয়েকজন বখাটে যুবক মাইক্রোবাসযোগে ওই ছাত্রীকে তুলে নিয়ে যান। বাজারের লোকজন টের পেয়ে এগিয়ে গেলে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের শনাক্ত করা হচ্ছে। আমরা এখনো অভিযানে আছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com