বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে অপহরণের চার ঘণ্টা পর মাদরাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ১১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অপহরণের চার ঘণ্টা পর মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র জব্দ করা হয়। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আসামিরা হলেন কুষ্টিয়ার মিলন হোসেন হৃদয় (২৪), ঢাকার আরিফ (২১), মেহেদী হাসান (১৯), সোহাগ খান (১৯), আবু হাসনাত (১৯), শাওন ইসলাম (২০), আজম আলী (২০), সুমন ইসলাম (১৯), রবিন (২২), জামালপুরে আব্দুল আহাদ (২০) ও খুলনার মো. রাজু (২০)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, শনিবার ভুক্তভোগী শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার পথে কয়েকজন তরুণ আশুলিয়া থেকে তাকে অপহরণ করে। তারা ছুরি দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে  উপজেলার গাজিরচট আড়িয়ারার মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখে।

পরে অপহরণ চক্রের আরও কয়েকজন সেখানে যায়। তারা মদপান করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ক‌রে। এসময় ১১ জনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, দুটি ধারালো চাকুসহ মাদক সেবনের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে। মামলায় গ্রেফতার আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com