মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাড়ির উঠানে গাঁজা চাষের অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির উঠানে গাঁজা চাষ করে এলাকায় বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ১০টি গাঁজার গাছ জব্দ করা হয়। আমিনুল উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাদী হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আমিনুলকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ‘আমিনুল ইসলাম মাদককারবারিতে জড়িত। সে বাড়ির আঙিনায় চারদিকে বেড়া দিয়ে গাঁজার বাগান তৈরি করেছিল। সেখানে চাষ করা গাঁজা এলাকায় বিক্রি করতো ওই তরুণ।

ওসি বলেন, ‘তবে এলাকার বাসিন্দাদের কাছে গাঁজার বাগানকে সবজির ক্ষেত বলে প্রচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে সেখান অভিযান চালায় পুলিশ। পরে ১০টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com