মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ন‌মি‌নেশন পাওয়ার আ‌গে নির্বাচনী প্রচারণা করব না- আই‌ভী

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৯ বার পঠিত

দল থে‌কে নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা না করার কথা বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীতে মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

মেয়র বলেন, নেত্রী আমাকে যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচনী সভা শুরু করবো না। যেহেতু মেয়র নির্বাচন দলীয় প্রতীক নিয়ে করতে হয় সেহেতু দলীয় নমিনেশন পাওয়ার আগে কোনো ধরনের প্রচারণা চালাবো না।

আইভী বলেন, সিটি করপোরেশনের ৩৬ কাউন্সিলরের মধ্যে কাউকে বিভেদ করি নাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আইভীর লোক, কে ভাইয়ের লোক কখনও দেখি নাই। আমি কাউকে আইভীর লোক বানানোর চেষ্টা করি নাই। সবসময় কাউন্সিলরদের বলেছি মানুষের ভাই হন, জনগণের কাছে যান, মানুষের কাজ করেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু হতো না যদি শেখ হাসিনা না থাকতেন। আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আমার বাবা আলী আহম্মেদ চুনকা এ দল করেছেন। আমি আমৃত্যু এ দল করে যাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো। আমি যখন কাজ করি দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করি। কারণ আমি সকলের মেয়র। সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com