বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চলন্ত ট্রেনে পাথর নি‌ক্ষেপ – আহত যাত্রী

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ডাকাতের ছুরিকাঘাতে দুইজন খুন হওয়ার তিনদিন পার না হতেই এবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৫৬) নামে একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত।

গফরগাঁও জিআরপির ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন স্টেশনের আউটার সিগনাল এলাকায় ধীরগতিতে যাচ্ছিলো। এসময় বস্তি এলাকা থেকে কেউ পাথর নিক্ষেপ করে। পাথরটি ট্রেনের যাত্রী আনোয়ার হোসেন নামে একজনের কপালে লেগে সামান্য কেটে গেছে।

তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, কোনো শিশু হয়তো পাথর নিক্ষেপ করতে পারে। তবে এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আমরা স্টেশন এলাকায় নিয়মিত অভিযান চালাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com