বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এস-৪০০ বিষয়ে পিছিয়ে আসা সম্ভব নয়: এরদোগান

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৪ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকা এস-৪০০ নিয়ে আঙ্কারার ওপর সার্বক্ষণিক চাপ প্রয়োগ করে যাচ্ছে যা গ্রহণযোগ্য নয়। আমরা এই ব্যবস্থার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেখান থেকে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয়।

২০১৯ সালের জুলাই মাসে আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে প্রথম দফা এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। ২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এই ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে।

 

আমেরিকা দাবি করছে, তুরস্ক এস-৪০০ ব্যবহার করলে রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এস-৪০০ ব্যবস্থায় পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। খবর পার্সটুডের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com