মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনায় মৃত‌্যুর পর হাসপাতা‌লে লাশ রে‌খে পালা‌লেন স্ত্রী-স্বজনরা

সাভার প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩২৭ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

ঢাকার আশুলিয়ায় করোনাভাইরাসে মৃত্যুর পর এক যুবকের লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্ত্রী ও স্বজনরা। মৃত যুবকের নাম স্বপন মিয়া (৩৫)। তাঁর বাড়ি আশুলিয়ার জামগড়া এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ১ আগস্ট ঈদুল আজহার দিন স্বপন মিয়াকে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী ও স্বজনরা। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার গভীর রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর লাশ হাসপাতালে রেখেই স্ত্রী ও স্বজনরা পালিয়ে যান।

স্বজনদের না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বাইশমাইল এলাকায় একটি কবরস্থানে স্বপন মিয়াকে দাফন করার উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, স্বপন মিয়ার স্বজনদের না পেয়ে তাঁরা লাশ দাফনের ব্যবস্থা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com