মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মা‌লি‌তে ব্যানএফপিইউ-১, রোটেশান-৭ এর মেডেল প্যারেড অনুষ্ঠিত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ মালির মিনুসমা হেডকোয়ার্টার্সে অবস্থিত ব্যানএফপিইউ ক্যাম্পে অনুষ্ঠিত হয়ে গেল ব্যানএফপিইউ-১, রোটেশান-৭ এর মেডেল প্যারেড।

২১ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত এই মেডেল প্যারেডে MINUSMA পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্টিনজেন্ট কমান্ডার এসপি বেলাল উদ্দিন ও কন্টিনজেন্ট সদস্যদের মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন MIUSMA এর মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যবৃন্দ।

এই একই অনুষ্ঠানে, চীফ অব অপারেশনস, শারফাদিন মার্গিসহ আরও বিশজন বিভিন্ন দেশীয় আইপিও মেডেল গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এই মেডেল প্রাপ্তি, তাদের সেই অবদানের স্বীকৃতি।

কন্টিনজেন্ট কমান্ডার এসপি বেলাল উদ্দিন কোভিড-১৯ সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করেও তার কন্টিনজেন্ট এর সদস্যবৃন্দ বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখায় সকলকে ধন্যবাদ জানান এবং ইউনাইটেড নেশানসকে এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com