বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌শ্রেণীক‌ক্ষে টিকটক ভি‌ডিও তৈ‌রির ঘটনায় অ‌ভিভাবক ও শিক্ষার্থী‌দের সর্তক করলেন প্রধান শিক্ষক

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

স্কুলের ক্লাসরুমে টিকটক ভিডিও বানিয়ে সমালোচনার জন্ম দিয়েছে বেশ কয়েকজন কিশোরী। সামা‌জিক মাধ‌্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, খালি ক্লাশরুম। স্কুলের পোশাকে কয়েকজন ছাত্রী, চোখে কালো চশমা। সেখানে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে তৈরি করেছেন টিকটক ভিডিও।

এমন টিকটক ভিডিও তৈরি করেছে কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে স্কুল কর্তৃপক্ষ।

সুত্র জানায়, টিকটক ভিডিও তৈরি করা পাঁচ ছাত্রী এসএসসি পরীক্ষার্থী। ভাইরাল ভিডিওটি আবার অনেকেই শেয়ার করে লিখেছেন, ভিডিও করা পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিষ‌য়ে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল নাগ‌রিক খবর‌কে বলেন, ‘আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি। বিষয়টি নিয়ে স্কু‌লের প্রধান শিক্ষক হিসেবে আমি খুব বিব্রত। তবে আমরা ওই শিক্ষার্থীদের বহিষ্কার না ক‌রে সর্বোচ্চ সতর্ক করেছি।

তিনি বলেন, রোববার ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের স্কু‌লে ডেকে এনেছি। আমরা অভিভাবকদের ও শিক্ষার্থীদের স‌র্ব্বোচ সতর্ক করেছি। অভিভাবকরা জানান আবার এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্যা হবে।

তি‌নি আ‌রোও ব‌লেন ওই পাঁচ শিক্ষার্থী এসএস‌সি পরীক্ষার্থী হওয়ায় মান‌বিক বি‌বেচনায় বিষয়‌টি নি‌য়ে সর্তক ক‌রে ছাড় দেওয়া হ‌য়ে‌ছে। ভ‌বিষ‌তে এ ধর‌নের কাজ যে কেউ কর‌লে স্কুল থে‌কে ব‌হিস্কার করা হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com