মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌ফেনী‌তে ডাকাত দ‌লের দুই গ্রু‌ফের সংঘর্ষ নিহত ১

‌ফেনী প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার পঠিত
প্রতিকী ছ‌বি

ফেনীর ছাগলনাইয়ায় গতকাল সোমবার গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মো. কামরুল ওরফে গুনাই কামরুল (৩২) নামের এক যুবক। পুলিশ বলেছে, ওই ব্যক্তি ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৫ মামলার আসামি। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

নিহত কামরুল ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুর মো. হানিফের ছেলে। পুলিশ জানায়, তারা ঘটনাস্থল উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকা থেকে একটি বন্দুক, ৪টি গুলি, দুটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা করেছে।

পুলিশ জানায়, পশ্চিম শিলুয়া গ্রামের গজারিয়া রাস্তার মাথা নামের স্থানে গোলাগুলির শব্দ শুনে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গোলাগুলি বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, ৪টি গুলি, দুটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুত্র: প্রথম আ‌লো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com