সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মহাসড়‌কে কাভার্ডভ‌্যা‌নের ধাক্কায় মোটরসাই‌কেল আ‌রোহী দুই বন্ধু নিহত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়া থেকে ঘুরতে বেরিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও শুভপুর ইউনিয়নের উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের খান সিটি সেন্টারের সামনে একটি কার্ভাডভ্যান আরিফ ও সাইফুলকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পাশের কমপোর্ট হাসপাতালে নেওয়া হলে আরিফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com