শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ব‌রিশা‌লে মোটরসাই‌কেল আ‌রোহী তিনবন্ধু বাসের চাকায় পিষ্ট হ‌য়ে মৃত‌্যু

ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

বরিশালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদারের ছেলে মো. সিয়াম (১৬), পৌর শহরের কাঠেরপুল এলাকার জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (১৬)। ওই তিন কিশোর বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বাকেরগঞ্জ থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন কিশোর বরিশালে ঘুরতে এসেছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে রাতুল-রোহান নামে যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com