মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌র দ‌ক্ষিণখা‌নে সাংবা‌দি‌কের উপর হামলা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজধানীর দক্ষিণখানে পূর্বশত্রুতার জেরে এক সাংবাদিক ও তার ভাই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন সাংবাদিক মীর মেহেদী হাসান জনি ও তার বড় ভাই মীর জহিরুল ইসলাম।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণখানের শাহকবির মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় আদি টাঙ্গাইল মিস্টান্ন ভান্ডারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক মীর মেহেদী হাসান বলেন, আমি বাইক দিয়ে আসার পথে মাহবুব হাসান রতন ও তার ভগ্নিপতি পুষ্প আমার মোটরসাইকেলের গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে আমি বাইক থেকে পড়ে গেলে পুষ্প-রতনসহ আরও কয়েকজন মিলে আমাকে এবং আমার বড় ভাইকে মারধর করেন।

তিনি বলেন, হামলায় আমার মাথা ফেটে গেছে এবং একটা আঙুল ভেঙে গেছে। এছাড়া পুরো শরীরে রড দিয়ে আঘাত করেছে। আমার পকেটে থাকা মোবাইলটাও নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে অ্যাকশন নেবে বলে আমাদের আশ্বস্ত করেন। দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদের পরামর্শে থানায় অভিযোগ জমা দিই। এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ক্রসচেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

সাংবাদিক মীর মেহেদী হাসান সারাবাংলা.নেটে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ কাজ করেছেন আরটিভিতে। আগামী ১ অক্টোবর থেকে অন্য একটি বেসরকারি টেলিভিশনে যোগ দেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com