বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চার‌দিন পর হা‌তিয়ার স‌ঙ্গে সারা‌দে‌শের নৌ যোগা‌যোগ শুরু

‌নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ বার পঠিত

টানা চারদিন পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে গত চার‌দিন বন্ধ ছিল এ রুটে নৌ চলাচল। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

তিনি জানান, সাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল থাকায় সবার নিরাপত্তার কথা চিন্তা করে রোববার (১২ সেপ্টেম্বর) থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সবধরনের নৌ চলাচল বন্ধ ছিল। আবহাওয়ার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তা আবার চালু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘাট থেকে একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সিট্রাক চলাচলও শুরু হয়েছে।জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, নদী উত্তাল থাকালে দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবার খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com