বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাংলাদেশে সব অনিবন্ধিত নিউজ সাইট বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

বাংলাদেশে সরকারের অনুমোদিত ৯২টি সংবাদ ওয়েবসাইট ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব সংবাদ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অনিবন্ধিত নিউজ ওয়েবসাইটগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেয়। দুজন আইনজীবি, জারিন রহমান এবং রাশিদা চৌধুরী নীলু এই আবেদনটি করেছিলেন।

রাশিদা চৌধুরী নীলু বিবিসিকে বলেন , বাংলাদেশে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো যেভাবে সংবাদ পরিবেশন করছে, তাতে মানুষ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। তিনি বলেন, “মানুষের ব্যক্তিগত গোপনীয়তা অনেকভাবে বিনষ্ট হচ্ছে। এই কারণে আমাদের রিট পিটিশনে বলা হয়েছিল ‌প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এ যে নিদের্শনা আছে এবং যেভাবে সংবাদ প্রকাশ করা উচিৎ, সেভাবে অনেক নিউজ পোর্টাল করছে না। সাংবাদিকরা এসব অনুসরণ করছে না। ন্যাশনাল ব্রডকাষ্টিং পলিসি ২০১৪ অনুযায়ী যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঠিকমত মানা হচ্ছে না।

এর আগে বছরের ১৬ ই অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ একটি রুল জারি করে, সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে একটি নোটিশ প্রেরণ করা হয়।

রাশিদা চৌধুরী নীলু বলেন, “তারই ধারাবাহিকতায় আজ আমরা আরেকটা আবেদন করি যেখানে আমরা বলি বাংলাদেশে নিবন্ধিত হওয়ার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে যেসব পোর্টাল এখনো নিজেদেরকে সম্পৃক্ত করেনি সেগুলো যেন বন্ধ করে দেয়া হয়।”

আগামী সাতদিনের মধ্যে বিটিআরসি‌‌’র চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এই নির্দেশনামা পেতে দুই থেকে তিন দিন লাগবে।

আইনজীবিরা নিবন্ধিত ৯২টি অনুমোদিত নিউজ পোর্টালের তালিকা আদালতে জমা দেন। আদালত এই ৯২টি ছাড়া বাকি সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে। বি‌বিস‌ি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com