বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তরুন প্রজন্মই পার‌বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে-মাসুদা তোফা

এমইএস :
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪০৩ বার পঠিত
মাসুদা তোফা,সহ‌যো‌গী অধ‌্যাপক কুমিল্লা‌ ভিক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

আজ সময় এসেছে বলবার কেমন বাংলাদেশ চাই আমরা।
আমাদের ছাত্রদের, মানে তারুণ্যকেই ঠিক করতে হবে কেমন বাংলাদেশ চায় তারা
আগামী শতক কিন্তু তাদের।
করনীয় ঠিক করেই এগুতে হবে তাদেরকেই।
এটা ভাষা আন্দোলনের দেশ,
মুক্তিযুদ্ধের বাংলাদেশ,
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
রবীন্দ্র, নজরুল,জীবনানন্দ জসীম উদ্দিন, শামসুর রাহমানের বাংলাদেশ । হাজারো কিংবদন্তির দেশ বাংলাদেশ।
এখানে জংগি , সন্ত্রাসের আস্তানা হবেনা,
হবে ভালো মানুষের নিরাপদ আবাসস্থল,
আমাদের সন্তানরা এদেশকে গড়ে তুলবে
স্বপ্নের স্বর্গরাজ্যে ।
তাই সন্তান এবং সন্তানতুল্য ছাত্রদের মানবিকবোধ সম্পন্ন, বিবেকবান, নৈতিক মুল্যবোধ, সততা নিষ্ঠা আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই হবে।অন্যথায় সমুহ বিপদ থেকে কেউই রক্ষা পাবোনা।

মা বাবা হিসেবে, শিক্ষক হিসেবে এ গুরু দায়িত্ব আমাদের।
দায়িত্বে অবহেলা করেছেন তো হেরেছেন।
যে কোন মূল্যে ভালো মানুষ তৈরির প্রচেষ্টাকেই অব্যাহত রাখুন সবাই।
মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভালো বাসায়। দেশকে ভালোবাসতে হবে জীবন দিয়ে হলেও যেমন করে জীবন দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষগণ।
তো চোর, গুন্ডা, সন্ত্রাসী, জংগী, মাদকাসক্ত, ধর্ষক,খুনি,অসাধু ব্যবসায়ী তো দেশকে ভালোবাসে না । তারা দেশকে কুড়ে কুড়ে খায়, দেশকে পিছিয়ে দেয়,পদে পদে দেশকে ছোট করে ।
তাই ভালো মানুষ তৈরি করে এদের রুখে দিতে হবে।
আমরা থাকি বা না থাকি, একটা স্বপ্নের দেশ গড়ে তুলতে পারে আগামী প্রজন্ম, এমন শিক্ষা দিয়ে যাওয়া উচিত আমাদের সবার।
একদিন আমার প্রিয় মাতৃভূমি স্বপ্নের মতো হবে, অন্যদেশকে দেখে আর বলতে হবে না, আহা কি সুন্দর দেশ!! বরং অন্যরা এসে বলবে, আহা এমন সোনার দেশ সেই স্বপ্ন দেখি প্রতিদিন। সকলের মঙ্গল হউক !!

মাসুদা তোফা

সহ‌যো‌গী অধ‌্যাপক

কুমিল্লা‌ ভিক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com