শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় বাঁধ ভে‌ঙ্গে ৩ গ্রাম প্লা‌বিত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে জোয়ারে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত তিন-চারদিন ধরে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসীর মাঝে শঙ্কা বিরাজ করছিল। এরই মাঝে শুক্রবার দুপুরে হঠাৎ করে রিং বাঁধের বড় একটি অংশ ধসে পড়ে।জোয়ারের সময় আনুমানিক ৫০ ফুট জায়গাজুড়ে রিং বাঁধ ধসে গিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করেছে। এতে করে প্রতাপনগর পূর্ব, প্রতাপনগর পশ্চিম ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়।

স্থানীয় বাসিন্দা মাসুম জানান, ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে গেলে রিং বাঁধ দেওয়া হয়। এক বছরের ব্যবধানে ঘূর্ণিঝড় ইয়াসে রিং বাঁধটি আবার ভেঙে যায়। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে কোনো রকম সংস্কারের দুমাসের মাথায় রিংবাঁধটি দ্বিতীয়বারের মতো ভেঙে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com