শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়া শহ‌রে ইজিবাইক ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা

বগুড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

বগুড়ার শহরে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শফিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানা গেছে, শহরে যানজট ও জনদুর্ভোগ কমাতে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না। এজন্য শহরে চারটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের চেকপোস্ট থাকবে। স্থানগুলো হচ্ছে, ইয়াকুবিয়া মোড়, দত্তবাড়ি মোড়, এসপি ব্রিজ ও সেউজগাড়ী আমতলী মোড়। পাশাপাশি কেউ নিয়ম ভেঙে শহরে প্রবেশ করলে সেই সব যানবাহন আটক করা হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো আমাদের মূল লক্ষ্য। এজন্য করণীয় সব করা হবে।

তিনি আরও বলেন, ‘মোটা চাকার অটোচালকদের সতর্ক করতে শহরজুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা মাইকিং করেছি। পাশাপাশি চেকপোস্টগুলোতে বড় ব্যারিকেড পোস্টারিং করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com