বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তা‌লেবান‌ সরকার‌কে স্বাগত জানাল চীন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩ বার পঠিত

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল (মঙ্গলবার) তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালেবান।

আজ বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবানের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার গঠনের মধ্যদিয়ে তিন সপ্তাহের বিশৃঙ্খলার অবসান হয়েছে।

আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে যখন বহু দেশই সতর্কতামূলক অবস্থান নিয়েছে তখন চীন সবার আগে তালেবান সরকারকে স্বাগত জানালো। তালেবান সরকারের সঙ্গে বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত বলেও জানিয়েছে। খবর পার্সটুডের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com