বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বি‌য়ের প্রলোভ‌নে তরুণী‌কে ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী তরুণীর মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সোহাগ মিয়া উপজেলার ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, চার বছর ধরে সোহাগ মিয়ার সঙ্গে ওই তরুণীর (২২) প্রেমের সম্পর্ক চলে আসছিলো। বিয়ের প্রলোভন দিয়ে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে তার সঙ্গে দৈহিক মেলামেশা করতে থাকেন। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে ওই তরুণীর বসতঘরে সোহাগ মিয়া তাকে ফের ধর্ষণ করেন। সম্প্রতি তরুণী তাকে বিয়ে করার জন্য চাপ দেন। এতে অভিযুক্ত সোহাগ মিয়া প্রেমের সম্পর্ক অস্বীকার করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযুক্ত সোহাগ মিয়াকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com