রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

টিকাদান কে‌ন্দ্রে স্বাস্থ‌্যকর্মী‌কে ইউ‌পি সদস‌্যের গা‌লি – মুচ‌লেখায় ছাড়া

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণটিকাদান কেন্দ্রে এক নারী স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মতিউর রহমান।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরের উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কেন্দ্রে ঘটনাটি ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সারাদেশ ব্যাপী গণটিকাদানের অংশ হিসেবে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কর্মসূচি চলছিল। এ সময় তাহিরপুর সদর ইউপি মেম্বার মতিউর রহমান কোনো কারণ ছাড়াই টিকাদানকারী নারী স্বাস্থ্যকর্মীর হাতে ধরে তাকে খারাপ ভাষায় গালাগালি করতে থাকেন এবং টিকা কার্যক্রম বন্ধ করে দেন। বিষয়টি আরেক টিকাদানকারী স্বাস্থ্যকর্মী রিংকু চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিওকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে বসে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে মুচলেকা দেন মেম্বার মতিউর রহমান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ইউপি মেম্বার মতিউর রহমানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com