মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চা‌ন্দিনায় উপ‌-নির্বাচ‌ন : মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফপুত্র মুনতাকিম

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বাংলাদেশ আওয়ামীলীগ।

রবিবার (৫ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। এসময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগের ৩ জন প্রার্থী।

তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন এবং জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।সুত্র:আকু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com