বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌নেশার টাকার জন‌্য বাবা-ভাই‌কে মারধর, ৯৯৯ এ কল পে‌য়ে হা‌জির পু‌লিশ

লক্ষীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে বাবা ও ভাইকে মারধর করায় মো. জসিম নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদক সেবন করে জসিম প্রায়ই তার বাবা-মাকে নির্যাতন করতেন। সম্প্রতি মাদক কেনার টাকা জোগাড় করতে বড়ভাই আলমগীর হোসেনের অটোরিকশার ব্যাটারি চুরি করে বিক্রি করে দেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে জসিম তার বাবা কাঞ্চন মিয়াকে মারধর করে। বাঁধা দিতে গেলে বড় ভাই আলমগীরকেও এলোপাতাড়ি মারধর করেন তিনি। পরে স্থানীয়রা জসিমকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমকে আটক করে থানায় নি‌য়ে যায়।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুরতজা আহমেদ তুহিন জানান, জসিম সবসময় নেশাগ্রস্ত থাকেন। টাকার জন্য বাবা-মাকেও সবসময় অশান্তিতে রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com