বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ‌ক্তির মামলায় যুবদল নেতার থানায় আত্মসমর্পণ

জাহাঙ্গীর আলম/চাপাইনবাবগঞ্জ:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

ফেসবুক‌ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার মামলায় থানায় আত্মসমর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী।শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শিবগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

এ সময় শহিদুল হক হায়দারী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেন তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন যুবদল নেতার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট একটি পত্রিকার অনলাইনে ‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম তার ফেসবুক  টাইমলাইনে শেয়ার দেন। সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন শহিদুল হক হায়দারী। এ ঘটনায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com