সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চট্রগ্রাম‌ে গাড়িচাপা দিয়ে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি জুয়েল গ্রেফতার

চট্রগ্রাম ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় গাড়িচাপা দিয়ে এএসআই কাজী মো. সালাহউদ্দিন হত্যা মামলার আসামি মো. জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানার সৈন্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্র জানায়, চল‌তি বছ‌রের ১১ জুন ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাহউদ্দিন। ওই সময় তিনি সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে উল্টো দায়িত্বরত পুলিশ সদস‌্যদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন সালাউদ্দিন।

এদিকে ঘটনাস্থলের কিছুদূর পর মাইক্রোবাসটি রেখে গাড়িতে থাকা চালকসহ সবাই পালিয়ে যান। পরে ওই গাড়ি থেকে চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার তদন্তে মো. জুয়েলের নাম উঠে আসে। শুক্রবার ভোরে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে  চান্দগাঁও থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com