বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হাসপাতা‌লের মর্গে প‌ড়ে আ‌ছে বৃদ্ধের মরদেহ- ওয়ারিশের খোঁজ নেই

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

নীলফামারী জেনারেল হাসপাতালে আক্তার নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার ১৪ ঘণ্টা পার হওয়ার পর ওয়া‌রি‌শের খোঁজ পাওয়া যায়নি । এখনও হাসপাতালের মর্গে পড়ে আছে বৃদ্ধার মরদেহ।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত আক্তারের বাবার নাম ফয়জার রহমান। তার বাড়ি নীলফামারী পৌরসভার কলেজ স্টেশন এলাকায়।

হাসপাতালের পুরুষ ওয়ার্ড ইনচার্জ মাসুদা বেগম বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) শেষ বিকেলে শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বৃদ্ধ আক্তার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে তিনি মারা যান। দীর্ঘ সময় অপেক্ষা ক‌রেও কোনো ওয়া‌রিশ না পাওয়ায় মর্গে তার মরদেহ পাঠিয়ে দিই।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, হাসপাতালের আরএমও অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে বলে জানান। আমরা ওই মরদেহের বিষ‌য়ে কলেজ স্টেশন এলাকার ৪ নম্বর ওয়ার্ড কমিশনারকে জানিয়েছি। আমরা চেষ্টা করছি তার ওয়া‌রিশ খুঁজে বের করার।

নীলফামারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার ইছা আলীর সা‌থে যোগা‌যোগ কর‌লে তি‌নি বলেন, এ এলাকার একজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কথা শু‌নে‌ছেন। তার ওয়া‌রিশ খুঁজে বের করার চেষ্টা চল‌ছে ব‌লে জানান তি‌নি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com