বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদাল‌তে আসা‌মি সে‌জে অ‌ন্যের জা‌মিন নি‌তে গি‌য়ে ৫ যুবক গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

আদালতে মূল আসামিদের পরিবর্তে আদালতে হাজির হয়ে জামিন নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন পাঁচ যুবক।বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ময়মন‌সিংহ জেলার নান্দাইল উপজেলার মোখলেছুর রহমানের ছেলে ওয়ালিউল্লাহ (২৬), নুরুল্লাহ (২৮), সুরুজ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, জেলার নান্দাইল থানায় মারামারি মামলায় পলাতক ৫ আসামি সুরুজ মিয়া, আজীম উদ্দিন, মুন্না মিয়া, আবুল কাশেম ও শহর আলী। আদাল‌তের নির্ধা‌রিত তারিখে মামলাটি উভয়পক্ষের মধ্যে আপস হয়েছে বলে আদালত‌কে অবহিত করেন আইনজী‌বি।

বুধবার (১ সেপ্টেম্বর) আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। বিচারক আরিফুল ইসলাম প্রত্যেক আসামির নাম ধরে ডাকেন। এ সময় এক নামেই আসামিরা সবাই হাত তুলে আদালতকে জানান দেন। এতে বিচারকের সন্দেহ হলে বিকেল ৫টার মধ্যে আসামিদের জাতীয় পরিচয়পত্র আদালতে জমা দিতে বলেন। কিন্তু আসামিরা তাদের পরিচয় দেখাতে ব্যর্থ হন।

পরে নিজেদের পরিচয় গোপন করে পাঁচ আসামির পক্ষে আদালতে হাজির হয়ে জামিনের চেষ্টা করায় তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে ময়মন‌সিংহ কোতোয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পি‌পিএম নাগ‌রিক খবর‌কে জানান, আদাল‌তে নিজেদের পরিচয় গোপন করে পাঁচ যুবক অন্য আসামির নামে হাজির হয়ে জামিন নিতে আসে। এ সময় আদালতের স‌ন্দেহ হ‌লে তাদের গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com