মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনায় মাই‌ক্রোবা‌সের সা‌থে সংঘ‌র্ষে ৩ মোটরসাই‌কেল আ‌রোহী নিহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে দু‌টি মোটর সাই‌কেল এ‌কে অপ‌রের সা‌থে পাল্লা দিয়ে চালানোর সময় মাই‌ক্রোবা‌সের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ‌ে ৩ আরোহী নিহত হয়েছেন।বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রূপ পুরের মো. লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয় (২৭ ) দুজ‌নের পরিচয় পাওয়া যায়। অপর একজ‌নের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে আসছিল। শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকিব হাসান তিনজ‌নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com