মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কাত‌লের দাম ২০ হাজার

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ বার পঠিত

দামে কিংবা চাহিদায় ইলিশ উচ্চ শ্রেণিভুক্ত হলেও মা‌ঝে ম‌ধ্যে  রুই-কাতলার চা‌হিদা ও দাম ই‌লিশ‌কে ছা‌ড়ি‌য়ে যায়। এবার তেমনই এক কাতল মাছ ধরা পড়লো পদ্মা নদীর জেলের জালে। মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা নদীতে সালাম নামে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজি ওজনের বিশালাকৃতির এক কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৩০০ টাকায়।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় সালামসহ কয়েকজন জেলে পদ্মায় জাল ফেলেন। কিছুক্ষণ পরই তাদের জালে ধরা পরে বিরাট এক কাতল। পড়ে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে এনে ওজন করা হয়। তখন ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ সাড়ে ১৪ কেজি ওজনের মাছটি কিনে নেন। বিশাল এ মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ব‌লেন, নদীতে পানি বাড়ার সময় বড় মাছ একটু কম ধরা পড়ে। তবে এখন মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ জেলেরা দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার বা ব্যবসায়ীরাই এসব মাছ বেশি কিনেন। পড়ে তারা দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করে সামান্য লাভে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের নিকট মাছগুলো কাছে বিক্রি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com