মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্বাচনে সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে-তাজুল ইসলাম

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।সোমবার (৩০ আগস্ট) মন্ত্রীর নির্বাচনি এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত এবং নেতার কথা অমান্য করবে, তাদের কোনও অবস্থায় ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের অবশ্যই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি আরও বলেন,সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।

জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com