মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পু‌লি‌শের কাছ থে‌কে বাঁচ‌তে ইয়াবা গিলে ফেলেন মাদক ব‌্যবসা‌য়ি

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

পু‌লি‌শের কাছ থে‌কে বাঁচ‌তে ইয়াবা গিলে ফেলেন মাদক ব‌্যবসা‌য়ি কাইয়ুম খান (৪০)। পু‌লিশের উপ‌স্থি‌তি টের পে‌য়ে আলামত নষ্ট করতে ২০ পিস ইয়াবা খেয়ে ফেলেন কাইয়ুম।সোমবার বিকেলে পটুয়াখালী শহরের বনানী এলাকায় এই ঘটনা ঘটে। কাইয়ুম খানের বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়ায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরর্শেদ জানান, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে একটি গ্রুপের সঙ্গে কাইয়ুম খানকে ৬৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। সোমবার তাকে আবারও আটক করতে গেলে তিনি ইয়াবা খেয়ে ফেলেন।

এরপর তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া কাইয়ুম খান নিজেও ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com