রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার পর এবার ট্রেণ পিকাপ সংঘর্ষ‌ের ঘটনা সীতাকু‌ন্ডে

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার পঠিত

কু‌মিল্লায় ট্রেণ পিকা‌পের সংঘ‌র্ষের ঘটনার রেশ না কাট‌তেই এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার আধঘণ্টা পর থেকে ঢাকা-চট্রগ্রাম রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সোমবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম নাগ‌রিক খবর‌কে বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষ হয়। ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা মালবাহী পিকআপটি আটক করেছে। তবে এর ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com