শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়গ‌ঞ্জের ফতুল্লায় ছু‌রিকাঘা‌তে যুবক‌কে হত‌্যা

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত সন্ত্রাসী‌দের ছুরিকাঘাতে লিটন নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টায় ফতুল্লা খান সাহেব ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় , লিটন স্টেডিয়ামের কাছে সুপার স্টার বাল্ব কারখানায় শনিবার সকালে যোগদান করে ৬তলায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছে। কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে রাত সোয়া ১০টায় স্টেডিয়ামের সামনের সড়কে ৫/৬ জন যুবক লিটনকে ছুরিকাঘাত করে কাঠেরপুলের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে মোহন নামে এক রাজমিস্ত্রী লিটনের পরিচয় নিশ্চিত করে বলেন, লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌরমনির ছেলে।

তিনি আরও বলেন, লিটনের গ্রামের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি। সকালে লিটনের সঙ্গে তার দেখা হয় এবং আজই কাজে যোগদান করেছে বলে মোহনকে লিটন জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com