বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বান্দরব‌নের ঘুমঘুম সীমা‌ন্তে বন্দুক যু‌দ্ধে ১ মাদক ব‌্যবসা‌য়ি নিহত

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩২০ বার পঠিত

বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় ভোর রা‌তে পু‌লি‌শের সা‌থে বন্দুকযুদ্ধে এক মাদক ব‌্যবসায়ী নিহত হয়। পুলিশ জানায়, নিহত শাহ আলম (৪৫) ইয়াবা ব্যবসায়ী ছিলেন। আটকের পর ইয়াবা উদ্ধার অভিযানে গেলে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চিন মৈত্রী সড়কের পাশের এলাকায় গ্রেফতারকৃত আসামি শাহ আলমকে নিয়ে ইয়াবার চালান উদ্ধারে যায় পুলিশ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক চোরাকারবারি চক্রের ১০/১২ সদস্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় শাহ আলম। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় পুলিশের দুই সদস্যও গুলিবিদ্ধ হন। তবে তাদের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com