শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কাবু‌লে জোড়া বি‌স্ফোর‌ণে ১২ মা‌র্কিন সেনাসহ নিহত ৬০

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৬০ বার পঠিত

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দু‌টি শ‌ক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন সেনাসহ ৬০ জন নিহত হওয়া খবর পাওয়া গে‌ছে। বিবিসি

এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরও ১২০ জন। এদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে।

হামলার নিন্দা জানিয়ে আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছে তালেবান। দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দর এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক আমিরাত। এমন এলাকায় বিস্ফোরণ ঘটেছে যেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিল মার্কিন বাহিনী।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, কাবুল বিস্ফোরণে অন্তত ১২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এটি একটি কঠিন দিন।

হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেছেন কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। আফগানিস্তানে এখনও হাজারখানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানান ইউএস সেন্ট্রাল কমান্ডের এই শীর্ষ জেনারেল। মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, পর্যবেক্ষরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে।

মাইক জ্যাকসন বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে এই খবর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com