মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ: ২ ইউ‌পি সদস‌্য ব‌হিষ্কার

খুলনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৬০ বার পঠিত
অধ‌্যাপক না‌সিমা সুলতানা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে আত্মসাতের অভিযোগে খুলনার কয়রা উপজেলার দুই ইউপি সদস্যকে (মেম্বার) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে ওই দুই ইউপি সদস্যকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাবুবুল্লাহ ও ৭-৮-৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শেফালী বেগম।
স্থানীয় সরকার বিভাগের ওই পত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা উপভোগকারীদের অনুমতি ব্যতীত নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক জনস্বার্থে সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে স্থানীয় সরকার আইন মোতাবেক তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com