মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরায়েল‌ি বা‌হিনীর গু‌লি‌তে ফি‌লি‌স্তি‌নি কি‌শোর নিহত

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে আরেক কিশোরকে গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরের নাবলাসের কাছে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ১৫ বছর বয়সী ওই কিশোর নিহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইমাদ খালেদ সালেহ হাশাশ নামের ওই কিশোর নিহত হয়। বালাতা শরণার্থী শিবিরে থাকা ওই কিশোরের মাথায় গুলি লেগেছিল। খবর আল জাজিরার।

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ওই শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে আটক করতে রাতভর অভিযান চালিয়েছে। তাদের দাবি, অভিযানের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরায়েলি বাহিনীও পাল্টা গুলি চালায়।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরায়েলের গুলিতে কিশোরের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বালাতা ক্যাম্পে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিদের প্রতিরোধের ঘটনায় প্রশংসাও করেছে এই সংগঠন।

পশ্চিমতীরে প্রায়ই ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনা ঘটছে। এর আগে চলতি মাসের শুরুতে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়। সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com