সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বা‌সে নারী পু‌লিশ সদস‌্যকে উত‌্যক্ত – কারাগা‌রে যুবক

‌নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার পঠিত

বা‌সে নারী পু‌লিশ সদস‌্যকে উত‌্যক্তকারী যুবক‌কে গ্রেফতার ক‌রে থানা পু‌লিশ। নারী পু‌লিশ সদস‌্য ‌নোয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত র‌য়ে‌ছে।আটককৃত যুবক শাফায়েত এলাহী (২২) বেগমগঞ্জ উপজেলার দৃর্গাপুর গ্রামের মো. সারোয়ারের ছেলে। সোমবার বিকেলে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তাকে জেলা শহর মাইজদী থেকে আটক করে পুলিশ। সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য রোববার বাবার বাড়ি ফেনী থেকে লোকাল বাসযোগে নোয়াখালীতে কর্মস্থলে আসছিল। আসার সময় অভিযুক্ত যুবক তার পাশের সিটে বসে ছিল। এ সময় ওই যুবক বিভিন্ন ভাবে হাত দিয়ে ভুক্তভোগীর শরীরে স্পর্শ করার চেষ্টা করে। পরবর্তীতে মাইজদী বাজারে আসার পর ভুক্তভোগী বাস থেকে নামার জন্য বসার সিট থেকে উঠে দাঁড়ায়। এরপর বখাটে যুবক তার শরীরে এবং কোমরে হাত দিয়ে স্পর্শ করে। এ সময় ভুক্তভোগী পুুলিশ সদস্য চিৎকার করলে সে বাস হতে নেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে নারী পুলিশ সদস্যও বাস থেকে নেমে তার পিছু নিলে সে একটি সিএনজিতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা কর‌লে আশপাশের লোকজন সিএনজি থামিয়ে উক্ত বখাটে শাফায়েতকে আটক করে। পরবর্তীতে সুধারাম থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নি‌য়ে যায়।

ওসি সাহেদ উদ্দিন আরও জানান, আটককৃত আসামিকে নারী কনস্টেবলকে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com