রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রা‌শিয়া থে‌কে আরও এস-৪০০ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার পঠিত

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে তুরস্ক এবং রাশিয়া। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরও কিছু এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে।

সোমবার রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোবোরোনেক্সপোর্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখেয়েভ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শিগগিরই নতুন করে একটি চুক্তি সই হবে।

রাশিয়ার এ কর্মকর্তা আরো জানান, “বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের এ মিত্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শিগগিরই শুরু করব।”

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীর প্রশংসা করে আলেকজান্ডার মিকেয়েভ বলেন, এটি রাশিয়ার জন্য সফল ছিল, প্রদর্শনী থেকে মস্কো অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব পেয়েছে।

সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com