সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বন্দ‌রে আসা চীনা জাহা‌জের সাত না‌বিক ক‌রোনা প‌জি‌টিভ

চট্রগ্রাম ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৫ বার পঠিত

চট্রগ্রাম বন্দ‌রে সার নিয়ে আসা চীনা জাহা‌জের সাত নাবিকের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চট্টগ্রাম বন্দরের সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার বিষয়‌টি নিশ্চিত করেছেন।

সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা ‘এমভি সেরেন জুনিপার’ নামের জাহাজটির ২১ জন নাবিকের মধ্যে সাত জনের করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। নুরুল আবছার বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে চীনা ২১ নাবিকের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ২১ জন নাবিকই কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও বলেন, জাহাজটির স্থানীয় প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে। তারা আক্রান্তদের আজকের মধ্যে জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপর জাহাজের বাকি নাবিকদের নামিয়ে এনে জাহাজটিকে স্যানিটাইজ করা হবে। আপাতত জাহাজটি বহির্নোঙরে থাকবে।

এমভি সেরেন জুনিপার জাহাজটি চীনের ন্যানটং বন্দর থেকে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com