বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৬২ বার পঠিত

বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধাকে হিরোইন ও অপর কারবারি মেহেদি হাসান আশিককে গাজাসহ গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার (১৫ আগস্ট) বিকেলে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চাওড়া ইউনিয়নের আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারবাড়ী বাসস্ট্যান্ডে আলাউদ্দিন গাজীর চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় চিহ্নিত মাদক কারবারি কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাকির হোসেন বাদল মৃধাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ২৫ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে রবিবার দুপুরে আমতলী থানার এসআই মো. শহিদুল আলমের নেতৃত্বে পুলিশ অপর চিহ্নিত মাদক কারবারি মো. মেহেদি হাসান আশিককে উপজেলার আড়পাঙ্গাশিয়া-ঘোপখালী সড়কে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আশিক ওই এলাকার মো. আমিনুল ইসলাম হাওলাদারের ছেলে।

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com