শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সারা‌দে‌শে চল‌লেও নারায়ণগঞ্জ-ঢাকা রু‌টে ট্রেণ চলাচল বন্ধ

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২৩ বার পঠিত

বিধিনিষেধ শে‌ষে সারাদেশে ট্রেণ চলাচল কর‌লেও  ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে বুধবার (১১ আগস্ট) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কোনো ট্রেন চলাচল করেনি। কবে নাগাদ চলতে পারে সে ব্যাপারেও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।

বুধবার (১১ আগস্ট) সারাদেশে সড়ক, রেল এবং নৌ চলাচল শুরু হয়েছে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ চলাচলকারী ট্রেন চালু হয়নি। কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে বিভাগীয় কর্মকর্তারা বলছেন ক্রমান্বয়ে এ রুটের ট্রেন চলাচল চালু হবে।

জানা যায়, ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে ট্রেন চলাচল।

মহসিন আলম নামে একজন যাত্রী বলেন, নারায়ণগঞ্জের পরিবহন সংশ্লিষ্টদের সুবিধা দিতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রুটে ট্রেন চললে পবিহন কর্তাদের ক্ষতি হয়। তাই তাদের যোগসাজেস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা অতিদ্রুত ট্রেন চালুর দাবি জানাই। যদি বাস চলতে পারে তাহলে ট্রেনও চলতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com